Header Ads

Header ADS

About Me



About
টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ্যনালাইসিস্ এ
গ্রুপটি সাধারন বিনিয়োগকারীর স্বার্থে গঠন করা হয়েছে। এই গ্রুপে শেয়ার বিষয়ক আপনার যে কোন আলোচনা ও পর্যালোচনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গুজব ছড়ানো যাবে না। পেইড এডমিনসহ এ জাতীয় সকল ধান্দাবাজ এই গ্রুপ থেকে দূরে থাকুন, এখানে এসব এর জায়গা নেই। আমরা মার্কেট বিশ্লেষণ করে একে অপরের কাছ থেকে শিখবো ও গ্রুপের সবাই উপকৃত হব। এছাড়া আমরা সবাই জানি "শেয়ার ব্যবসায় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ" নিজে বুঝে, জেনে ও শুনে বিনিয়োগ করুন।
ধন্যবাদ। সবাইকে ডাটা দিয়ে সহ যুগিতা করতে চাই । বিনিময়ে শুধু দোয়া করবেন ।



বিনিয়োগকারীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমাদের খোলা চিঠি
বাংলাদেশের শেয়ার মার্কেটের সরকারি ওয়েবসাইটে শেয়ারের প্রাইসকে" অপেন ,হাই ,লো ,ক্লোজ" দিয়ে শেয়ার মার্কেট কে বুঝানো হচ্ছে। ক্যান্ডেলস্টিক আকারে চার্ট দেওয়া হয় না। যা পৃথিবীর সমস্ত শেয়ার মার্কেটে ক্যান্ডেলস্টিক আকারে চাট ওয়েবসাইটে দেওয়া থাকে । যা দিয়ে বিনিয়োগকারীরা নির্ভুলভাবে সঠিক ডাটাবেজ দিয়ে টেকনিক্যাল এনালাইসিস করতে পারেন । আমরা সাধারণ বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি থেকে ডাটা কালেকশন করে ব্যক্তিগতভাবে চার্ট তৈরি করি সেইখানে ডাটা ভুলের কারণে অনেক সময় আমাদের টেকনিক্যাল এনালাইসিস গুলো ভুল হয়। তাই "MT4 software" এর মত একটি প্লাটফর্ম এখন সময়ের দাবি । স্বাধীনতার ৫০ বছরের কাছাকাছি এসে দেশ ডিজিটাল হলো কিন্তু বাংলাদেশ শেয়ার মার্কেট এখন ও এনালগে রয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় বিনীত অনুরোধ করছি সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের এই ক্ষুদ্র দাবি টিকে বিনিয়োগকারীদের স্বার্থে আপনি মূল্যায়িত করবেন।
বিনিয়োগকারী ভাইদেরকে অনুরোধ করছি এই খোলা চিঠি এমন ভাবে শেয়ার করবেন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে। কারণ এই সুযোগটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই আমাদেরকে দিতে পারেন আর কেহই না।
সবাইকে ধন্যবাদ । সোহেল চৌধুরী 2020-05-21
Theme images by Petrovich9. Powered by Blogger.